ঢাকা    শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
আইন দর্পণ
Topic Ads 1
টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না এক জেলার ১৫ গ্রামে

টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না এক জেলার ১৫ গ্রামে

টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না নাটোরের অন্তত ১৫টি গ্রামে। শনিবার (১০ অক্টোবর) সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ বন্ধের কথা জানানো হয়েছে।  শুক্রবার (০৯ অক্টোবর) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২। বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ বন্ধের কারণ হিসেবে জরুরি রক্ষণাবেক্ষণ, রেডহট নিরসন ও গাছের ডালপালা কর্তনের কথা উল্লেখ করা হয়েছে। এতে আরও বলা হয়েছে, শনিবার নাটোরের বড়াইগ্রাম উপজেলার অন্তত ১৫টি গ্রামে টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকা গ্রামগুলো বড়াইগ্রাম-১ উপকেন্দ্রের ৪, ৭ ও ১০ নম্বর ফিডারের আওতাধীন রয়েছে। ফলে এই তিন ফিডারে শনিবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। এ সময় বনপাড়া বাজার, সরদারপাড়া, হারোয়া, কালিকাপুর, ছাতিয়ানগাছা, মালিপাড়া, হালদারপাড়া, শ্রীখণ্ডি, ভবানীপুর, আহম্মেদপুর, বালিয়া, পারআহম্মেদপুর, কায়েমকোলা, কাচুটিয়া ও ফজলিতলা এলাকায় বিদুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ থাকবে। ফলে এসব এলাকার গ্রাহকদের সাময়িক ভোগান্তিতে পড়তে হতে পারে। নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর পক্ষ থেকে জানানো হয়েছে, কাজের অগ্রগতির ওপর নির্ভর করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সময়সীমা কম-বেশি হতে পারে। নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর ডেপুটি জেনারেল ম্যানেজার রঞ্জন কুমার সরকার বলেন, ‘রেডহট নিয়ন্ত্রণ ও প্রয়োজনীয় জরুরি রক্ষণাবেক্ষণের জন্য সাময়িকভাবে বিদ্যুৎ বন্ধ রাখা হচ্ছে। এতে গ্রাহকদের অসুবিধা হতে পারে। এ কারণে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’